ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে মুসলিমদের ওপর নির্যাতন চালানো হচ্ছে: ডা. ইরান

ভারতের পশ্চিমবঙ্গে ধর্মনিরপেক্ষতার আড়ালে পরিকল্পিতভাবে মুসলিম সম্প্রদায়ের ওপর নিপীড়ন ও সহিংসতা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, সেখানে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সংখ্যালঘু মুসলিমদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে হামলা ও লুটপাট চালানো হচ্ছে। এমনকি মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করারও অপচেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল মতীনের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় ডা. ইরান এসব কথা বলেন। তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে ভারতের বিভিন্ন রাজ্যে চলমান এই সাম্প্রদায়িক উসকানি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো গুরুত্বের সাথে তদন্ত করার আহ্বান জানান।

বক্তব্যে ডা. ইরান মরহুম মাওলানা আবদুল মতীনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, মাওলানা মতীন ছিলেন আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের এক সাহসী কণ্ঠস্বর। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তার আদর্শ আজও প্রাসঙ্গিক। ঢাকা মহানগর লেবার পার্টির আয়োজনে এই দোয়া মাহফিল ও আলোচনা সভায় দলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসি ও সিসি ক্যামেরার আড়ালে মাদক সাম্রাজ্য: নোয়াখালীতে বিলাসবহুল আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে মুসলিমদের ওপর নির্যাতন চালানো হচ্ছে: ডা. ইরান

আপডেট সময় : ০৭:৪৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬