বাবা-মাকে হারিয়ে অসহায় অবস্থায় থাকা সিরাজগঞ্জের দুই শিশু রায়হান ও রোহানের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণমাধ্যমে তাদের মানবেতর জীবনের খবর প্রকাশিত হওয়ার পর তিনি ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের মাধ্যমে এই সহায়তার হাত বাড়িয়ে দেন। শুক্রবার সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে শিশু দুটির বাড়িতে একটি প্রতিনিধি দল পাঠানো হয়।
তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধি দলটি রায়হান ও রোহানের জন্য খাদ্যসামগ্রী, শিক্ষা উপকরণ ও নিরাপদ আবাসনের ব্যবস্থা করার উদ্যোগ নেয়। এছাড়া তাদের পড়াশোনার জন্য এককালীন অর্থসহ মাসিক বৃত্তির ঘোষণা দেওয়া হয়। ৯ বছর বয়সী রায়হান ও ৭ বছর বয়সী রোহান ছোটবেলাতেই বাবাকে হারায় এবং সম্প্রতি তাদের মায়েরও মৃত্যু হয়। বর্তমানে তারা তাদের বৃদ্ধ নানা-নানির সাথে অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছে।
রিপোর্টারের নাম 























