ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

জনগণ নির্বাচনমুখী হলে কেউ নির্বাচন আটকাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, নির্বাচনে সবচেয়ে বড় ভূমিকা রাখে জনগণ। তারাই সবচেয়ে বড় ফ্যাক্টর। তাছাড়া আমাদের দেশের জনগণ নির্বাচন সম্পর্কে খুবই সচেতন। ইতোমধ্যে পাড়া-মহল্লায়, চায়ের দোকানে নির্বাচনের আলাপ-আলোচনা শুরু হয়ে গেছে। নির্বাচনী আমেজ বিরাজ করছে এবং জনগণ নির্বাচনমুখী। আর জনগণ নির্বাচনমুখী হলে কেউ তা আটকাতে পারবে না।

বুধবার (৮ অক্টোবর) বিকালে রাজধানীর রমনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্স প্রাঙ্গণে রাজস্ব খাতে কেনা ২০টি নতুন গাড়ি (ডাবল কেবিন পিকআপ) ডিএমপিকে হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে এবং ধাপে ধাপে তাদের প্রশিক্ষণ চলমান রয়েছে। আমাদের সবার প্রচেষ্টা থাকবে নির্বাচনটা যেন অবাধ, নিরাপদ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অপরাধের সংখ্যা ও পুলিশের ওপর হামলার ঘটনা কমে আসছে উল্লেখ করে তিনি বলেন, সবকিছুর মূল হচ্ছে জনগণ। তারা আস্তে আস্তে আগের চেয়ে সচেতন হচ্ছে। জনগণ যখন বুঝবে এ ঘটনা বা অপরাধগুলো খারাপ, তখন তারাই এর প্রতিকারে এগিয়ে আসবে।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, প্রয়োজনের তুলনায় পুলিশের যানবাহনের সংখ্যা কম। বিশেষ করে গত বছরের ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান ও বিভিন্ন ঘটনায় বাংলাদেশ পুলিশের ৫২৬টি সরকারি যানবাহন ধ্বংসপ্রাপ্ত হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে যায়। এরমধ্যে ডাবল কেবিন পিকআপ ২৪১টি, মোটরসাইকেল ২১৭টি ও অন্যান্য যানবাহন ৬৮টি।

তিনি বলেন, যানবাহন সমস্যা দূরীকরণের মাধ্যমে প্রকৃত নাগরিক সেবা নিশ্চিত করতে পুলিশের জন্য ২০০টি ডাবল কেবিন পিকআপ, ১৫২টি মোটরসাইকেল ও ৬৬টি অন্যান্য যানবাহনসহ মোট ৪১৮টি যানবাহন কেনা হয়েছে। তারমধ্যে ২০০টি ডাবল কেবিন পিকআপ প্রগতি ইন্ডাস্ট্রিজের মাধ্যমে কেনা হয়।

উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন এসব যানবাহন ও সরঞ্জামাদির মাধ্যমে বাংলাদেশ পুলিশ অতি দ্রুত জনগণের দোরগোড়ায় কার্যকর ও দ্রুততম সেবা পৌঁছে দিতে সক্ষম হবে এবং দেশের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।

ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ ডিএমপির অতিরিক্ত কমিশনাররা উপস্থিত ছিলেন। পরে ডিএমপিকে দেওয়া গাড়িগুলো পরিদর্শন করেন উপদেষ্টা।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

জনগণ নির্বাচনমুখী হলে কেউ নির্বাচন আটকাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১০:৩৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫