ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

এক মাসের পুরো বেতন মসজিদে দান করলেন এমপি সেলিম রেজা

সিরাজগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সেলিম রেজা তার এক মাসের পুরো বেতনের টাকা একটি মসজিদে দান করেছেন। শুক্রবার জুমার নামাজ শেষে কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি মধ্যপাড়া মসজিদে এই অনুদানের অর্থ হস্তান্তর করা হয়।

এমপির পক্ষে এই অর্থ তুলে দেন সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ও সহকারী অধ্যাপক নজরুল ইসলাম। মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আব্দুস সামাদ মন্ডল আনুষ্ঠানিকভাবে এই অনুদান গ্রহণ করেন। এর আগে গত ৮ মে সশরীরে উপস্থিত হয়ে ওই মসজিদে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এমপি সেলিম রেজা। অর্থ হস্তান্তরের সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে হাতুড়ির আঘাতে দোকান কর্মচারীর মৃত্যু, মালিকের ছেলে আটক

এক মাসের পুরো বেতন মসজিদে দান করলেন এমপি সেলিম রেজা

আপডেট সময় : ০৬:৩৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬