ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

ভারতে মুসলিম নির্যাতন ও সীমান্ত হত্যার প্রতিবাদে রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ

ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর চলমান নির্যাতন এবং বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে খেলাফত মজলিস। শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উত্তর গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, বিএসএফ বারবার আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা করছে। দীর্ঘ বিরতির পর ভারত আবারও এই হত্যাকাণ্ড শুরু করে বাংলাদেশকে ভীতি প্রদর্শন করতে চায়। তিনি অভিযোগ করেন, পুশইন ও মাদক চোরাচালানের মাধ্যমে ভারত সীমান্ত এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, ভারতের এই অপ্রতিবেশীসুলভ আচরণের আমরা তীব্র নিন্দা জানাই। ভারতকে অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে এবং সকল হত্যাকাণ্ডের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে হাতুড়ির আঘাতে দোকান কর্মচারীর মৃত্যু, মালিকের ছেলে আটক

ভারতে মুসলিম নির্যাতন ও সীমান্ত হত্যার প্রতিবাদে রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ

আপডেট সময় : ০৬:৩৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬