দেশের সার্বভৌমত্ব ও ইসলাম রক্ষায় আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শহীদ ওসমান হাদির মাজার প্রাঙ্গণে সীমান্ত হত্যার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যারা দেশের স্বাধীনতা ও ইসলামকে ভালোবাসেন, তাদের ঐক্যবদ্ধ করে আগামীতে বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, সত্যিকারের জাতীয়তাবাদী হতে হলে আগে দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সীমান্তে নিরপরাধ মানুষের জীবন রক্ষায় সোচ্চার হতে হবে। সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত হত্যা বন্ধে আপসহীন অবস্থানের বার্তা দিয়ে তিনি দেশের জনগণকে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 
























