ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

পানি সম্পদ মন্ত্রণালয়ে ৩৭ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

দেশের বেকার তরুণ-তরুণীদের জন্য সুখবর নিয়ে এসেছে পানি সম্পদ মন্ত্রণালয়। সম্প্রতি ৪টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৭ জন জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রণালয়টি। এই নিয়োগ প্রক্রিয়ায় নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করার সুযোগ পাবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের জাতীয় বেতন স্কেলের ১৩, ১৬ ও ২০তম গ্রেডে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ মে ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে এবং আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৮ জুন ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদগুলোর মধ্যে রয়েছে সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।

আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা কোটা ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। এছাড়া বিভাগীয় প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত রাখা হয়েছে। বিস্তারিত তথ্য ও আবেদনের নিয়মাবলি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী সংসদীয় এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকি: প্রধানমন্ত্রীর ব্যাখ্যা

পানি সম্পদ মন্ত্রণালয়ে ৩৭ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আপডেট সময় : ০৩:০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬