ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

ভাঙ্গায় স্বেচ্ছাসেবক দল নেতাকে হাতুড়িপেটা, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

ফরিদপুরের ভাঙ্গায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক ছাত্রদল সভাপতি শিকদার সাইদুর রহমান মিঠুর ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে পৌরসভার কাপুড়িয়া সদরদী এলাকায় দুর্বৃত্তরা তাকে হাতুড়িপেটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মিঠুর স্বজনরা জানান, সম্প্রতি দুই যুবককে পুলিশি জিজ্ঞাসাবাদ এবং পরবর্তীতে জামিনে মুক্তি পাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার ঘটনাকে কেন্দ্র করে এই হামলার সূত্রপাত। মিঠু বাড়ি ফেরার পথে একদল সশস্ত্র লোক মোটরসাইকেল বহর নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা। তিনি দাবি করেন, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এদিকে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে হাতুড়ির আঘাতে দোকান কর্মচারীর মৃত্যু, মালিকের ছেলে আটক

ভাঙ্গায় স্বেচ্ছাসেবক দল নেতাকে হাতুড়িপেটা, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০২:০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬