ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

মে মাসের শুরুতেই প্রবাসী আয়ে বড় উল্লম্ফন: ১৩ দিনে ২১ হাজার ৩৯৫ কোটি টাকা

চলতি মে মাসের প্রথম ১৩ দিনে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এই সময়ে মোট ১৭৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার এসেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ২১ হাজার ৩৯৫ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (১৪ মে) এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম ১৩ দিনে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ১৩ কোটি ৪১ লাখ ডলার। গত বছরের একই সময়ে যা ছিল মাত্র ১২৬ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছর মে মাসের শুরুতেই প্রবাসী আয়ে এক বিশাল প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ মে পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৩ হাজার ১০৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ হাজার ৫৮০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এ হিসেবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ২০.৪ শতাংশের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

উল্লেখ্য, গত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে একক মাস হিসেবে এখন পর্যন্ত সর্বোচ্চ। প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরবঙ্গের ভাগ্য, স্থায়ী সমাধানের আশ্বাস পানি সম্পদ মন্ত্রীর

মে মাসের শুরুতেই প্রবাসী আয়ে বড় উল্লম্ফন: ১৩ দিনে ২১ হাজার ৩৯৫ কোটি টাকা

আপডেট সময় : ০৯:৫৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬