ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সার্কিট হাউসে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ৯টি ভিন্ন ভিন্ন পদে মোট ৬৯ জনকে নিয়োগ দেবে। তবে এই নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদনের সুযোগ পাবেন। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৪ মে সকাল ১০টা থেকে এবং চলবে ১৩ জুন বিকেল ৫টা পর্যন্ত। প্রার্থীদের আবেদনপত্রের সাথে রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদন ফি বাবদ টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ৫৬ টাকা জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। বিস্তারিত তথ্য জেলা প্রশাসকের দাপ্তরিক ওয়েবসাইট থেকে জানা যাবে।
রিপোর্টারের নাম 

























