ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের রায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার ৪৬ বিজিবি ক্যাম্প সংলগ্ন বধ্যভূমি এলাকার ভুরভুরিয়া ছড়ায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ৪৬ বিজিবি এবং শ্রীমঙ্গল থানা পুলিশের দুটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। এ সময় ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অলি মিয়া (২৭) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক অলি মিয়া দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন।

অভিযোগের সত্যতা যাচাই-বাছাই শেষে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৪(চ) অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, উপজেলায় যারা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করা হচ্ছে এবং এ লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিপফেইক ছবি তৈরি, গ্রক ব্যবহারকারীর বিরুদ্ধে মামলায় এক্সএআই

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের রায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৯:৫৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬