ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ইরানে মার্কিন হামলা: তেহরানে তীব্র বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়

ইরানের উপর টানা ১১তম রাতের মতো সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে যে, এই হামলার মূল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি সৃষ্টি করার ইরানের সক্ষমতা হ্রাস করা।

হামলার সময় রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় দফায় দফায় তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটে। এর প্রতিক্রিয়ায় সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। একই সময়ে, দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলের একাধিক সামরিক স্থাপনাতেও হামলার খবর পাওয়া গেছে।

সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে যে, মার্কিন বাহিনী ইরানের সামরিক অভিযান পরিচালনা কেন্দ্র, নৌ সক্ষমতা, বিমান রাখার হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক রসদ অবকাঠামোতে আঘাত হেনেছে।

আল জাজিরার তেহরান প্রতিনিধি তৌহিদ আসাদি জানিয়েছেন, ইরানের রাজধানীর বিভিন্ন স্থানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইরানের তাসনিম সংবাদ সংস্থা বুশেহর শহরে এবং ফার্স সংবাদ সংস্থা সিরিক শহরের আশেপাশে বিস্ফোরণের খবর দিয়েছে।

এছাড়াও, খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর জানিয়েছেন যে, বেহবাহান ও ওমিদিয়েহ শহরের কাছাকাছি এলাকায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরের উপকণ্ঠে একটি সামরিক স্থাপনাও হামলার শিকার হয়েছে বলে ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে। স্থানীয় সময় রাত ২টা ৪০ মিনিটে এই হামলা চালানো হয় এবং একটি সামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়।

সাম্প্রতিক হামলাগুলোতে যুক্তরাষ্ট্র মূলত দক্ষিণ ইরান এবং হরমুজ প্রণালীর আশপাশের এলাকাকে লক্ষ্যবস্তু করলেও, তাবরিজ ও তেহরানে হামলা নতুন প্রবণতার ইঙ্গিত দিচ্ছে। এর আগে, কুয়েতের সেনাবাহিনী জানিয়েছিল যে তারা ইরানের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রের হামলা পুনরায় শুরু হওয়ার পর থেকে ইরান উপসাগরীয় দেশগুলোতে একাধিকবার হামলা চালিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমি দখল, ঘুষ ও অপ্রাপ্তবয়স্ক তরুণীদের নিয়ে অনৈতিক কাজের গোপন তথ্য ফাঁসের আশঙ্কা

ইরানে মার্কিন হামলা: তেহরানে তীব্র বিস্ফোরণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়

আপডেট সময় : ১০:০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬