ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক: হাইকোর্টের রুল জারি

দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিত করতে হাইকোর্ট একটি রুল জারি করেছে। বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন।

আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান রুল জারির বিষয়টি নিশ্চিত করেছেন। এই রুলের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

হাইকোর্ট তার জারি করা রুলে জানতে চেয়েছে যে, ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, যেখানে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থতার বিষয়টি উল্লেখ আছে। আদালত আরও জানতে চেয়েছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের জন্য ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ধারা ২৬-এর অধীনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা (কমপক্ষে স্নাতক) নিশ্চিত করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না।

এই রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান এবং মো. তানভীর আহমেদ খান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা

ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক: হাইকোর্টের রুল জারি

আপডেট সময় : ০২:৪৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬