ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সুনামগঞ্জে রাতে বালু উত্তোলন ও পরিবহনে নিষেধাজ্ঞা

সুনামগঞ্জ জেলায় অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধ করতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে রাতে কোনোভাবেই বালু বা মাটি তোলা যাবে না বলে নির্দেশনা জারি করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী, সূর্যাস্তের পর থেকে সূর্যোদয় পর্যন্ত বালু বা মাটি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। জেলা প্রশাসনের বিশেষ অনুমতি ছাড়া রাতের বেলায় এ ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে না। এছাড়া বালু পরিবহনের ক্ষেত্রেও অনুমোদিত যানবাহন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষার্থীদের ৬ দফা দাবি: সচিবালয়ের সামনে উত্তাল পরিস্থিতি

সুনামগঞ্জে রাতে বালু উত্তোলন ও পরিবহনে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৪:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬