ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় লোকালয়ে হনুমান: খাদ্য সংকট ও আবাসস্থল ধ্বংসের প্রভাব

ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকায় বন্যপ্রাণী হনুমানের আনাগোনা বেড়েছে। খাদ্য সংকটের কারণে এরা লোকালয়ে চলে আসায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। গত তিন দিন ধরে বিভিন্ন স্থানে হনুমানের দেখা মিলছে, যারা মানুষের সামনে এসে খাবার সংগ্রহ করছে।

স্থানীয়দের ধারণা, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও অতিবৃষ্টির কারণে বন্যপ্রাণীরা তাদের স্বাভাবিক আবাসস্থল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকছে। যদিও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, তবুও বন্যপ্রাণী থেকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

ভাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন খায়রুল ইসলাম জানান, গাছপালা কেটে বসতি স্থাপন করার ফলে বন্যপ্রাণীদের আবাসস্থল ক্রমশ সংকুচিত হচ্ছে। এর ফলেও তারা খাদ্যের অভাবে লোকালয়ে চলে আসতে পারে।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সকলকে সতর্ক থাকার এবং বন্যপ্রাণী যেন মানুষের কোনো ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা

ফরিদপুরের ভাঙ্গায় লোকালয়ে হনুমান: খাদ্য সংকট ও আবাসস্থল ধ্বংসের প্রভাব

আপডেট সময় : ০২:৪৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬