ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফুটবল সমর্থকদের জন্য ভিসা নীতি শিথিল করলো যুক্তরাষ্ট্র

আসন্ন বিশ্বকাপ ফুটবল দেখতে ইচ্ছুক কিছু সমর্থকের জন্য ভিসা বন্ড নীতিতে শিথিলতা আনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নিয়ন্ত্রণ উদ্যোগের অংশ হিসেবে প্রায় ৫০টি উন্নয়নশীল দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পেতে পাঁচ হাজার থেকে পনেরো হাজার ডলার পর্যন্ত জামানত জমা দিতে বলা হয়েছিল, যা নিজ দেশে ফেরার পর ফেরত পাওয়ার কথা ছিল।

তবে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ম্যাচে অংশগ্রহণকারী দলগুলোর সদস্য এবং টিকিটধারী যেসব সমর্থক ভিসার জন্য চালু করা অগ্রাধিকার ব্যবস্থায় নাম নিবন্ধন করেছেন, তাদের ক্ষেত্রে এই ভিসা বন্ড প্রযোজ্য হবে না।

যুক্তরাষ্ট্রের কনস্যুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরাহ নামদার বলেছেন, “আসন্ন বিশ্বকাপ টুর্নামেন্ট উপলক্ষে বৈধ ভ্রমণ সহজ করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার জোরদারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও জানান, ট্রাম্প প্রশাসন ইতিহাসের “সবচেয়ে বড় ও সেরা ফিফা বিশ্বকাপ” আয়োজন করতে চায়।

ফিফার একজন মুখপাত্র এক বিবৃতিতে এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, এটি প্রমাণ করে যে সফল, রেকর্ড গড়া ও স্মরণীয় বৈশ্বিক আয়োজন নিশ্চিত করতে মার্কিন সরকার এবং হোয়াইট হাউস টাস্কফোর্সের সঙ্গে তাদের চলমান সহযোগিতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বিশ্বকাপ ফুটবলে জায়গা পাওয়া পাঁচটি দেশ— আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, সেনেগাল ও তিউনিসিয়ার নাগরিকদের ভিসা বন্ডের আওতায় পড়তে হতো। এছাড়া, বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা হাইতি ও ইরানসহ আরও অন্তত দুটি দেশের নাগরিকদের ওপর প্রায় পুরোপুরি যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে। মেনডোজা ল ফার্মের এক গবেষণায় বলা হয়েছে, এই বিধিনিষেধের কারণে হাইতি থেকে কার্যত কোনো সমর্থকই তাদের দলের ম্যাচ দেখতে যেতে পারবেন না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভায়াগ্রা খেয়ে মাঠে নামছে ইংল্যান্ড

বিশ্বকাপ ফুটবল সমর্থকদের জন্য ভিসা নীতি শিথিল করলো যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৪:১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬