মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘যুদ্ধবাজ’ ও ‘সম্প্রসারণবাদী’ নীতির কঠোর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস জোটের এক বৈঠকে তিনি বলেন, আগ্রাসনকারীদের জন্য আঞ্চলিক অস্থিতিশীলতা কোনো সুফল বয়ে আনবে না।
আরাগচি অভিযোগ করেন, গত এক বছরের মধ্যে ইরান দুবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বেআইনি হামলার শিকার হয়েছে। এসব হামলাকে ন্যায্যতা দিতে যেসব দাবি তোলা হয়েছে, তা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং খোদ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সুচিন্তিত মূল্যায়নের পরিপন্থী।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য স্বাধীন দেশের মতো ইরানও এই অন্যায্য নীতির শিকার হচ্ছে। আধুনিক বিশ্বে এ ধরনের আগ্রাসনের কোনো স্থান নেই বলে তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন। ব্রিকস সম্মেলনে তার এই বক্তব্য আঞ্চলিক ভূ-রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
রিপোর্টারের নাম 





















