লেবাননে চলমান যুদ্ধ ও বাস্তুচ্যুতির কারণে দেশটির প্রায় পৌনে আট লাখ শিশু দীর্ঘমেয়াদী মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এক বিবৃতিতে এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি জানায়, সংঘাত ও স্বজন হারানোর বেদনায় এই শিশুরা চরম মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে সময় পার করছে, যা তাদের স্বাভাবিক বেড়ে ওঠাকে বাধাগ্রস্ত করছে।
ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক এদুয়ার বেইগবেদের বলেন, জরুরি ভিত্তিতে মানসিক সহায়তা প্রদান করা না হলে এই শিশুদের মনস্তাত্ত্বিক ক্ষত সারাজীবন বয়ে বেড়াতে হতে পারে। এটি কেবল তাদের ব্যক্তিগত জীবন নয়, বরং পুরো জাতির ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। সংঘাতের কারণে শিশুদের শিক্ষা ও খেলাধুলার পরিবেশ নষ্ট হওয়ায় তাদের স্বাভাবিক শৈশব হারিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 





















