মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা করেছেন যে, ওয়াশিংটন ও বেইজিং তাদের সম্পর্কের এক নতুন যুগের সূচনা করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষ একটি গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, দুই নেতা আগামী তিন বছর এবং তার পরেও দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিকনির্দেশনা হিসেবে এই সম্পর্ককে এগিয়ে নিতে একমত হয়েছেন। মতপার্থক্য থাকা সত্ত্বেও এই সম্পর্কের মূল বৈশিষ্ট্য হবে সহযোগিতা, সুনিয়ন্ত্রিত প্রতিযোগিতা এবং দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা।
বৈঠকে দুই নেতা বেশ কিছু জটিল বিষয়ে আলোচনা করেন। জিনপিং ট্রাম্পকে সতর্ক করে বলেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাইওয়ান। তিনি জোর দেন যে, তাইওয়ান ইস্যুটি সঠিকভাবে মোকাবিলা করা হলে উভয় দেশ একটি স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে পারবে, অন্যথায় এটি বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে এবং পুরো দ্বিপক্ষীয় সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে পারে।
রিপোর্টারের নাম 





















