ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের ‘চমৎকার’ বৈঠক: বিস্তারিত অজানাই

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রথম দফার বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাদের মধ্যকার আলোচনা ‘চমৎকার’ হয়েছে। বেইজিংয়ের ঐতিহাসিক ‘টেম্পল অব হেভেন’ বা স্বর্গমন্দির পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, মন্দিরে পৌঁছানোর পর সাংবাদিকেরা ট্রাম্পের কাছে আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চান। জবাবে ট্রাম্প কেবল বলেন যে, শি জিনপিংয়ের সঙ্গে কথাবার্তা ‘চমৎকার’ হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানালেও সুনির্দিষ্ট কোনো বিষয়ে মন্তব্য করেননি। বিশেষ করে সংবেদনশীল ‘তাইওয়ান’ ইস্যু নিয়ে কোনো কথা হয়েছে কি না, সাংবাদিকদের এমন সম্পূরক প্রশ্নের কোনো উত্তর দেননি ট্রাম্প। দুই পরাশক্তি দেশের নেতাদের এই বৈঠক ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল থাকলেও আলোচনার বিস্তারিত বিষয়গুলো এখনো প্রকাশ করা হয়নি। ট্রাম্পের এই সংক্ষিপ্ত প্রতিক্রিয়া থেকে ধারণা করা হচ্ছে, প্রাথমিক আলোচনাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে রাজপথে বিক্ষোভ, সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি

শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের ‘চমৎকার’ বৈঠক: বিস্তারিত অজানাই

আপডেট সময় : ০১:৫০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬