ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

পশ্চিমবঙ্গে প্রকাশ্য পশু জবাইয়ে নিষেধাজ্ঞা, কঠোর হচ্ছে বিধিনিষেধ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পশু জবাইয়ের ক্ষেত্রে নতুন ও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এর ফলে রাজ্যটিতে প্রকাশ্যে গরুসহ যেকোনো পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, গরুসহ বিভিন্ন পশু জবাই করতে হলে এখন থেকে সরকারি অনুমোদন এবং একজন পশু চিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ থাকা বাধ্যতামূলক। এই নিয়ম অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড অথবা জরিমানা, এমনকি উভয় দণ্ড হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নতুন বিজ্ঞপ্তিতে গরু, ষাঁড়, বলদ, মহিষসহ বিভিন্ন পশুর ক্ষেত্রে জবাইয়ের আগে স্থানীয় প্রশাসন ও সরকারি পশু চিকিৎসকের যৌথ সনদপত্র গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, কেবলমাত্র সেইসব পশুকে জবাইয়ের অনুমতি দেওয়া হবে যাদের বয়স ১৪ বছরের বেশি এবং যারা আর কোনো কাজ বা প্রজননের জন্য উপযুক্ত নয়। এছাড়া গুরুতর আঘাতপ্রাপ্ত, বিকলাঙ্গ বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত পশুর ক্ষেত্রেও জবাইয়ের অনুমতি দেওয়া যেতে পারে, তবে এক্ষেত্রে সনদে কারণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, অনুমোদিত পশু কেবলমাত্র নির্ধারিত কসাইখানা বা প্রশাসন কর্তৃক নির্দিষ্ট স্থানে জবাই করা যাবে। খোলা স্থানে বা জনসমাগমস্থলে পশু জবাই সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় প্রশাসনের অনুমোদিত কর্মকর্তারা যেকোনো স্থাপনা পরিদর্শন করতে পারবেন এবং তাদের কাজে বাধা দেওয়া শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। বিধিনিষেধ ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। সব ধরনের লঙ্ঘনকেই আমলযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে রাজপথে বিক্ষোভ, সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি

পশ্চিমবঙ্গে প্রকাশ্য পশু জবাইয়ে নিষেধাজ্ঞা, কঠোর হচ্ছে বিধিনিষেধ

আপডেট সময় : ০১:৫০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬