ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

আইনজীবীর পোশাকে আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নজিরবিহীন দৃশ্যের অবতারণা হলো। বৃহস্পতিবার সকালে আইনজীবীর কালো কোট পরে কলকাতা হাইকোর্টে হাজির হন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট-পরবর্তী সহিংসতা সংক্রান্ত একটি মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে তিনি আদালতে উপস্থিত হন।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে নিজের আসন ভবানীপুরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মমতা। বর্তমানে তিনি বিধায়ক পদে না থাকলেও দলের প্রধান হিসেবে সক্রিয় রয়েছেন। দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ সংক্রান্ত মামলায় আইনি লড়াই লড়তেই তিনি এই বেশে আদালতে যান।

আদালত চত্বরে তৃণমূল নেত্রীর এই উপস্থিতি সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপকে তার রাজনৈতিক লড়াইয়ের নতুন কৌশল হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে রাজপথে বিক্ষোভ, সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি

আইনজীবীর পোশাকে আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট সময় : ১২:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬