মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, তেহরান এমন এক সামরিক সক্ষমতা গড়ে তুলছে যা ভবিষ্যতের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে সুরক্ষা দিতে পারে। যদিও ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ‘ইরান এমন একটি সামরিক সক্ষমতা তৈরি করছিল, যেখানে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে তারা যে কোনো দেশের প্রতিরক্ষাব্যবস্থা ভেঙে দিতে পারত।’ তিনি আরও যোগ করেন, ‘তাদের কাছে এত বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র থাকত যে কেউ ইরানে হামলা চালাতে সাহস পেত না, কারণ এর ফল পুরো অঞ্চলের জন্য ভয়াবহ হতো। আর সেই নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর তারা পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যেত।’
রুবিও উল্লেখ করেন যে, এই পরিস্থিতি নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, ‘এটা অসম্ভব’।
রিপোর্টারের নাম 





















