ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

মারাত্মক হামে আক্রান্ত শিশুর চিকিৎসায় ডা. জুবাইদা রহমানের মানবিক সহায়তা

মারাত্মক হামে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় থাকা ৬ মাস বয়সী শিশু নূর নাহারের পাশে দাঁড়িয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর বোর্ড অব ডিরেক্টরস কমিটির ভাইস প্রেসিডেন্ট এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সুরভি’র অন্যতম সংগঠক ডা. জুবাইদা রহমান। তার নির্দেশে শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।

সম্প্রতি গণমাধ্যমে “হামে ৬ মাসের শিশুর অবস্থা গুরুতর, মায়ের কাছে টাকা নেই, জানেন না কী করবেন” শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ডা. জুবাইদা রহমানের দৃষ্টিগোচর হয়। সংবাদটি দেখে তিনি অবিলম্বে অসুস্থ শিশুটির চিকিৎসা নিশ্চিত করতে এবং পরিবারটির সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ প্রদান করেন। একইসঙ্গে বিষয়টি তদারকির দায়িত্ব দেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’কে।

তারই ধারাবাহিকতায় আজ বুধবার বিকেলে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিশু নূর নাহারের মা স্বর্ণা আক্তারের সঙ্গে দেখা করেন। তারা শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেন। প্রতিনিধি দলটি অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়ে জানায়, শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।

কেরানীগঞ্জের বাসিন্দা স্বর্ণা আক্তারের ৬ মাস বয়সী কন্যা নূর নাহার হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বর্তমানে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘদিন জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টে ভোগা শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এই বয়সী একটি শিশুর ওজন ৭ থেকে ৯ কেজি হওয়ার কথা থাকলেও অপুষ্টি ও রোগে ভুগে নূর নাহারের ওজন এখন মাত্র ৩ কেজি। আর্থিক সংকট ও পারিবারিক অবহেলার শিকার স্বর্ণা আক্তার একাই সন্তানের চিকিৎসার জন্য লড়াই করছিলেন। অর্থাভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফিরে যেতে বাধ্য হওয়া এই মা ও শিশু মানবেতর জীবনযাপন করছিলেন। অবশেষে ডা. জুবাইদা রহমানের নির্দেশে তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’, যা পরিবারটির জন্য স্বস্তি এনে দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হলিউডে প্রিয়াঙ্কা-অরল্যান্ডো ব্লুমের নতুন থ্রিলার ‘রিসেট’

মারাত্মক হামে আক্রান্ত শিশুর চিকিৎসায় ডা. জুবাইদা রহমানের মানবিক সহায়তা

আপডেট সময় : ০৯:৩৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬