ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

চীন বাংলাদেশকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা অনুদান হিসেবে প্রদান করেছে

চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন বাংলাদেশকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা অনুদান হিসেবে প্রদান করেছে। বুধবার সকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই টিকা গ্রহণ করেন।

দুঃসময়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য স্বাস্থ্যমন্ত্রী চীনের সিনোভ্যাক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। এসময় তিনি জানান, হামের পরবর্তী জটিলতা হিসেবে অনেক শিশুর নিউমোনিয়া দেখা দিচ্ছে, যার জন্য ভেন্টিলেশন অপরিহার্য হয়ে পড়েছে। সরকার ইতোমধ্যে পর্যাপ্ত ভেন্টিলেশন সুবিধা নিশ্চিত করেছে। এছাড়াও, একজন বেসরকারি উদ্যোক্তার মাধ্যমে আমেরিকা থেকে আরও ১০টি নতুন ভেন্টিলেটর অনুদান হিসেবে পাওয়া গেছে, যা আজই বিভিন্ন হাসপাতালে বণ্টন করা হবে।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে হামের চিকিৎসা, আইসোলেশন ও আইসিইউ সেবা সচল রয়েছে এবং চিকিৎসকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়ালটনের নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে

চীন বাংলাদেশকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা অনুদান হিসেবে প্রদান করেছে

আপডেট সময় : ০২:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬