দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন উদ্ভাবনী ও সর্বাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে এনেছে। নতুন মডেলগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পন্ন এবং ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার টপলোডিং ওয়াশিং মেশিন। এআই ফিচারের এই মডেলটি কাপড়ের ধরন ও ওজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত ওয়াশ সেটিং নির্বাচন করে ব্যবহারকারীদের আরও স্মার্ট ও ঝামেলামুক্ত কাপড় ধোয়ার অভিজ্ঞতা দেবে।
নতুন মডেলগুলোর মধ্যে আরও রয়েছে ফ্রন্ট-লোডিং সিস্টেমের ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার স্টেইন ওয়াশ ফিচার সমৃদ্ধ, ৮ কেজি ধারণক্ষমতার স্টিম ওয়াশ ফিচার সমৃদ্ধ এবং ১২ কেজি ধারণক্ষমতার ওয়াশার-ড্রায়ার কম্বো। এই ওয়াশিং মেশিনগুলোতে ব্যবহার করা হয়েছে ইনভার্টার ও ডাইরেক্ট ড্রাইভ মোটর, যা একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ী এবং কম শব্দে দীর্ঘস্থায়ী পারফরমেন্স নিশ্চিত করে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির নতুন মডেলের এসব ওয়াশিং মেশিন উদ্বোধন করেন ওয়ালটন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং ওয়ালটন ওয়াশিং মেশিন ও হোম অ্যাপ্লায়েন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জোহেব আহমেদ বলেন, আধুনিক জীবনযাত্রার চাহিদা ও স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের প্রতি গ্রাহকদের আগ্রহ বিবেচনায় রেখেই নতুন মডেলগুলো বাজারে আনা হয়েছে। উদ্ভাবনী প্রযুক্তি, উন্নত পারফরম্যান্স এবং আন্তর্জাতিক মানের ফিচারের সমন্বয়ে নতুন এই ওয়াশিং মেশিনগুলো দেশের বাজারে নতুন মাত্রা যোগ করবে। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বলেন, প্রতিনিয়ত সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ সাশ্রয়ী দামের নতুন নতুন মডেলের ওয়াশিং মেশিন ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে ওয়ালটন। ওয়ালটনের রিসার্চ এন্ড ইনোভেশন টিমের প্রকেশৗলীরা ওয়াশিং মেশিনে নিত্য নতুন অত্যাধুনিক ফিচার যোগ করতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। এসব কারণে স্থানীয় বাজারে ওয়ালটন ব্র্যান্ডের ওয়াশিং মেশিনের জনপ্রিয়তা দিন দিন উল্লেখযোগ্য হারে বাড়ছে।
রিপোর্টারের নাম 






















