ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

আন্তর্জাতিক নার্স দিবস: কেন প্রয়োজন নার্সদের অধিকার ও সম্মান?

গতকাল মঙ্গলবার, ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। বিশ্বজুড়ে নার্সদের অসামান্য অবদান, ত্যাগ এবং মানবসেবার প্রতি সম্মান জানাতে প্রতি বছর এই দিনটি উদযাপন করা হয়। আধুনিক নার্সিংয়ের অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে এই দিবসটি পালন করা হয়। যেকোনো রোগীর সুচিকিৎসা ও দ্রুত আরোগ্যের পথে নার্সরা সর্বদা সম্মুখ সারিতে থেকে নিরলসভাবে কাজ করে যান। হাসপাতাল, ক্লিনিক এমনকি জরুরি পরিস্থিতিতেও তারা রোগীর পাশে থেকে সেবার ব্রত পালন করেন। তাই এই বিশেষ দিনটি তাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানানোর এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। এই বছরের আন্তর্জাতিক নার্স দিবসের মূল প্রতিপাদ্য ছিল—‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ : জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন।’

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) সভাপতি ড. মো. শরিফুল ইসলাম বলেছেন, ‘এই দিনে আমাদের প্রধান প্রত্যাশা হলো নার্সদের জন্য একটি সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করা। পাশাপাশি, সরাসরি বিএসসি নার্সিং ডিগ্রিধারীদের নিয়োগের ক্ষেত্রে একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট, মাস্টার্স ডিগ্রিধারীদের জন্য দুটি এবং পিএইচডি ডিগ্রিধারীদের জন্য তিনটি বিশেষ ইনক্রিমেন্ট প্রদান করা আবশ্যক। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের সনদকে স্নাতক (পাস) সমমানের মর্যাদা দেওয়া এবং বিএসসি নার্সিং পাস করা নার্সদের জন্য পেশাগত বিসিএস (BCS) চালু করাও অত্যন্ত জরুরি। অন্যথায়, নার্সিং শিক্ষার্থীদের সংখ্যা কমে যাবে এবং এই মহৎ পেশায় আসার আগ্রহে ভাটা পড়বে।’

এছাড়াও, নার্সিং শিক্ষার আধুনিকায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি স্বতন্ত্র নার্সিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা এবং সকল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদে ডিন হিসেবে উচ্চশিক্ষিত নার্সদের নিয়োগ, পদোন্নতি বা পদায়ন করা অপরিহার্য। কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন সাব-সেন্টারে কমিউনিটি হেলথ নার্স এবং শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল হেলথ নার্সের পদ সৃষ্টি করে নিয়োগ ও পদায়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি,’—এমনটাই জানিয়েছেন ড. মো. শরিফুল ইসলাম।

এই বিশেষ দিনে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন হাসপাতাল ও নার্সিং কলেজগুলোতে আলোচনা সভা, র‍্যালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর পান্থপথে সকাল ৯টায় ইউনিহেলথ নার্সিং কলেজের শিক্ষার্থীরা একটি র‍্যালি বের করে। কলেজটির পরিচালক বাহার উদ্দিন বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একজন দক্ষ নার্সই একটি শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি। তাই আমাদের প্রতিটি কার্যক্রম আধুনিক ল্যাব, অভিজ্ঞ শিক্ষক এবং হাস…’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়ালটনের নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে

আন্তর্জাতিক নার্স দিবস: কেন প্রয়োজন নার্সদের অধিকার ও সম্মান?

আপডেট সময় : ০৩:৩৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬