ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

দেশে হামের প্রকোপ ভয়াবহ: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬১৫

সারাদেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬১৫ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, গত একদিনে মৃতদের মধ্যে সিলেট বিভাগে সর্বোচ্চ ৩ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে প্রাণ হারিয়েছেন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৪৩২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে এই রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৬ জনে, যার মধ্যে ৭ হাজার ১৫০ জনের শরীরে ল্যাবরেটরিতে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৩৮ হাজার ৫৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হামের এই ক্রমবর্ধমান বিস্তার রোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার এবং দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়ালটনের নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে

দেশে হামের প্রকোপ ভয়াবহ: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬১৫

আপডেট সময় : ০৪:৪৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬