ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নে একটি শিল্পকারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে কারখানার প্রহরীকে জিম্মি করে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে গেছে। বুধবার এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ ফেনী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
ভুক্তভোগী বেঞ্চমার্ক ইন্ডাস্ট্রিজ সূত্রে জানা যায়, গত ১২ মে গভীর রাতে ১৫ থেকে ২০ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত ট্রাক নিয়ে কারখানায় হানা দেয়। এ সময় তারা প্রথমে সিসিটিভি ক্যামেরা অকেজো করে দেয়। এরপর কয়েক ঘণ্টা ধরে লুটপাট চালিয়ে কারখানায় থাকা কেমিক্যাল মোটর, বয়লার বার্নার এবং মূল্যবান ক্যাবলসহ বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে চম্পট দেয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।
রিপোর্টারের নাম 
























