ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

অর্থায়নের অভাবে উচ্চ রক্তচাপের ওষুধ বিতরণে বিঘ্ন: বাড়ছে রোগীর চাপ, বাজেটে বরাদ্দ বৃদ্ধির আহ্বান

দেশে অসংক্রামক রোগজনিত মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বাড়ছে, যার মধ্যে উচ্চ রক্তচাপ একটি প্রধান কারণ। বর্তমানে মোট মৃত্যুর ৭১ শতাংশই ঘটে অসংক্রামক রোগে। টেকসই অর্থায়নের অভাবে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বিনামূল্যে ওষুধ প্রদানের সরকারি সিদ্ধান্ত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না, যার ফলে এ রোগের প্রকোপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের মাধ্যমে নিরবচ্ছিন্ন ওষুধ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে বুধবার রাজধানীর বিএমএ ভবনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এই আহ্বান জানান। ‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অগ্রাধিকার: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এই সভার আয়োজন করে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘কন্ট্রোর্লিং হাইপারটেনশন টুগেদার’ বা ‘একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি’।

আলোচনা সভায় জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষ হৃদরোগজনিত অসুস্থতায় মৃত্যুবরণ করেছে, যার ৫২ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ। বিশ্বব্যাপী প্রতি বছর ১ কোটিরও বেশি মানুষ উচ্চ রক্তচাপের কারণে মারা যায়, যা সব সংক্রামক রোগে মোট মৃত্যুর চেয়েও বেশি।

সভায় আরও জানানো হয়, উচ্চ রক্তচাপের প্রকোপ মোকাবিলায় ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে বিনামূল্যে এ রোগের ওষুধ প্রদানের প্রক্রিয়া শুরু হলেও পর্যাপ্ত অর্থ বরাদ্দের অভাবে দেশের সকল কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপের ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ অনুযায়ী, বাংলাদেশের শীর্ষ ১০টি রোগের তালিকায় উচ্চ রক্তচাপ এক নম্বরে রয়েছে।

স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. এনামুল হক বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাজেট বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি বরাদ্দকৃত বাজেটের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. খোরশেদ আলম, এনডিসি বলেন, কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ নিরবচ্ছিন্ন করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা এই রোগ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে নছিমন উল্টে চালক নিহত, আহত ১

অর্থায়নের অভাবে উচ্চ রক্তচাপের ওষুধ বিতরণে বিঘ্ন: বাড়ছে রোগীর চাপ, বাজেটে বরাদ্দ বৃদ্ধির আহ্বান

আপডেট সময় : ০৮:২২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬