ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাক ব্যাংকের ‘তারা উদ্যোক্তা ১০১’ সামিট

দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, উন্নয়ন সহযোগী এবং নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে ‘তারা উদ্যোক্তা ১০১ স্কেল-আপ সামিট’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে নারী-নেতৃত্বাধীন ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এই সম্মেলন আয়োজন করে ব্র্যাক ব্যাংক।

১৩ মে ব্র্যাক ইউনিভার্সিটিতে দিনব্যাপী এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে উদ্যোক্তা ও শিক্ষাবিদরা এই উদ্যোগের প্রভাব নিয়ে আলোচনা করেন এবং নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে একটি ভবিষ্যৎ-কর্মপরিকল্পনা তৈরি করেন। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’র ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘উদ্যোক্তা ১০১’-এর উদ্যোক্তা উন্নয়ন যাত্রা তুলে ধরা হয়। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো, ব্যবসা পরিচালনা ও ব্যবস্থাপনা, আর্থিক জ্ঞান এবং পণ্যের বাজারজাতকরণ সম্পর্কে নারী উদ্যোক্তাদের সঠিক ধারণা দেওয়া। ২০২১ সাল থেকে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতায় এখন পর্যন্ত ৫০০-এরও বেশি নারী উদ্যোক্তা প্রশিক্ষণ পেয়েছেন।

ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির যৌথ সহযোগিতায় এই প্রোগ্রামটি বাস্তবায়িত হচ্ছে। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা খাতের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি হয়েছে, যা দেশে নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করছে।

সামিটে ইমপ্যাক্ট রিভিউ সেশন, নেটওয়ার্কিং, প্যানেল ডিসকাশন এবং নারী উদ্যোক্তা উন্নয়ন ও ভবিষ্যৎ স্কেল-আপ পরিকল্পনা নিয়ে কৌশলগত মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রোগ্রামের ফলাফল উপস্থাপন, যেখানে অংশগ্রহণকারীদের ব্যবসার আনুষ্ঠানিকীকরণ, আর্থিক শৃঙ্খলা, বাজার সম্প্রসারণ এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের অগ্রগতি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভিসি অধ্যাপক ড. আরশাদ মাহমুদ চৌধুরী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং ভিসি অধ্যাপক ড. শামস রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. এমআর কবির এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. এম এম নুরুল আবসারসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। নারী উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হলিউডে প্রিয়াঙ্কা-অরল্যান্ডো ব্লুমের নতুন থ্রিলার ‘রিসেট’

নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাক ব্যাংকের ‘তারা উদ্যোক্তা ১০১’ সামিট

আপডেট সময় : ০৯:৩৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬