ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

পণ্য সরবরাহকারী ও ব্যাংকের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ

আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত ও স্বার্থের সংঘাত এড়াতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কিংবা পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে কোনো ধরনের প্রশিক্ষণ, সেমিনার বা ওয়ার্কশপে অংশ নিতে পারবেন না কেন্দ্রীয় ব্যাংকের কর্মীরা। বুধবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, সেবা গ্রহণকারী বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে আয়োজিত কোনো আন্তর্জাতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করা যাবে না। এছাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কোনো কার্যক্রমে প্রশিক্ষক বা পরীক্ষক হিসেবেও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে বিশেষ প্রয়োজনে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টের অনুমতি নিয়ে বক্তা হিসেবে উপস্থিত থাকা গেলেও কোনো ধরনের সম্মানী গ্রহণ করা যাবে না।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতিপূর্বে বিভিন্ন পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের আমন্ত্রণে বিদেশ সফরের পর কিছু কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠায় এই কঠোর অবস্থান নিল কেন্দ্রীয় ব্যাংক। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইকিউএয়ার সূচকে ২৬তম স্থানে ঢাকা এবং বাতাসের স্কোর ৭৫

পণ্য সরবরাহকারী ও ব্যাংকের খরচে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ

আপডেট সময় : ০৯:৩৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬