ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

সিলেটের ইবনে সিনা হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস ডে উদযাপন

আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে সিলেট ইবনে সিনা হাসপাতালে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। মঙ্গলবার হাসপাতালের তৃতীয় তলায় আয়োজিত এক আলোচনা সভায় এই উদযাপন অনুষ্ঠিত হয়। হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং হাসপাতালের ডিএমএস কর্নেল (অব.) ডা. রুকনুল ইসলাম চৌধুরী সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি মাওলানা হাবিবুর রহমান নার্সিং পেশাকে মানবসেবার এক মহৎ ও সম্মানজনক দায়িত্ব হিসেবে উল্লেখ করে বলেন, নার্সিং সেবা কেবল একটি পেশা নয়, এটি মানবতার কল্যাণে নিবেদিত এক মহান ইবাদত। তিনি আন্তরিকতা, মমত্ববোধ ও দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের সেবা প্রদানের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জনের গুরুত্ব তুলে ধরেন।

তিনি নার্সদের ধৈর্য, সহমর্মিতা ও পেশাগত নিষ্ঠার প্রশংসা করেন এবং হাসিমুখে মায়া, যত্ন ও মমতার সঙ্গে রোগীদের আরও উন্নত সেবা দেওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। মাওলানা হাবিবুর রহমান আরও বলেন, ডাক্তার চিকিৎসা দিলেও একজন নার্স দিন-রাত ২৪ ঘণ্টা রোগীর পাশে থেকে তাকে সুস্থ করে তোলেন। তাই নার্সরাই হাসপাতালের মূল চালিকাশক্তি।

আলোচনা সভায় হাসপাতালের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মো. জহির উদ্দিন এবং সিনিয়র স্টাফ নার্স মাছুম আহমদ যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভায় আরও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন এডিশনাল ডিএমএস মেজর (অব.) ডা. আব্দুস সালাম চৌধুরী, আইসিইউ ও সিসিইউ ইনচার্জ ডা. মোহাম্মদ মাসউদ গণি, এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক, ম্যানেজার (এডমিন) অ্যান্ড ইনচার্জ বেলাল হোসাইন, ম্যানেজার (হিসাব) মো. মনিরুজ্জামান, এসএমও ডা. তোফাজ্জল হোসাইন, কাস্টমার কেয়ার ইনচার্জ মোহাম্মদ নূরুল হক, ডেপুটি ম্যানেজার অ্যান্ড ইনচার্জ (এইচআর) মো. ইকবাল হোসেন খন্দকার, সিভিল ইঞ্জিনিয়ার মো. ফয়জুল ইসলাম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মাজহারুল ইসলাম, রেডিওলজি অ্যান্ড ইমেজিং ইনচার্জ নজরুল ইসলাম, হাউজকিপিং ইনচার্জ আনোয়ার হোসেন রাসেল, মেট্রন মোসা. মর্জিনা খাতুন, সিনিয়র স্টাফ নার্স কাওসার আহমদসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে নার্সদের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা নার্সিং পেশার মর্যাদা রক্ষা এবং সেবার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়ালটনের নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে

সিলেটের ইবনে সিনা হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস ডে উদযাপন

আপডেট সময় : ০২:১৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬