ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

কলকাতার তিলজলায় অবৈধ স্থাপনা উচ্ছেদে বুলডোজার অভিযান

কলকাতার তিলজলায় বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে প্রশাসনের কঠোর অভিযান শুরু হয়েছে। সম্প্রতি তপসিয়ার একটি চারতলা বহুতলের চামড়ার কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর এই পদক্ষেপ নেওয়া হলো। ওই অগ্নিকাণ্ডে দমবন্ধ হয়ে দুজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরও পাঁচজন।

তদন্তে নেমে প্রশাসন জানতে পারে, যে চারতলা ভবনটিতে আগুন লেগেছিল, সেটির কোনো বৈধ প্ল্যান ছিল না এবং কারখানার ভেতরেও নূন্যতম অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এই মর্মান্তিক ঘটনার পরই প্রশাসন নজিরবিহীন কঠোর অবস্থানে অবতীর্ণ হয়।

বুধবার বিকেল থেকেই কলকাতা পুরসভা ও কেএমডিএ-র যৌথ উদ্যোগে এলাকায় ভাঙার কাজ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, র‍্যাফ এবং কেন্দ্রীয় বাহিনী। অবৈধ কারখানার মালিকসহ দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে।

এদিন তিলজলায় বুলডোজার পৌঁছালে স্থানীয় বাসিন্দাদের একাংশ বাধা দেওয়ার চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় তা সফল হয়নি। গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে ভাঙার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসন স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, ভবিষ্যতে কোনো ভবনের বৈধ প্ল্যান না থাকলে তার বিদ্যুৎ ও জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তিলজলার এই বুলডোজার অ্যাকশন শহরের বেআইনি নির্মাণকারীদের জন্য এক বড়সড় সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হলিউডে প্রিয়াঙ্কা-অরল্যান্ডো ব্লুমের নতুন থ্রিলার ‘রিসেট’

কলকাতার তিলজলায় অবৈধ স্থাপনা উচ্ছেদে বুলডোজার অভিযান

আপডেট সময় : ০৯:৩৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬