ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

দেশজুড়ে আরও ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যা সিলেট অঞ্চলের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে। আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামের রাজারহাটে দেশের সর্বোচ্চ ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, যশোর, কুষ্টিয়া, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীসহ বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য স্থানে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির প্রবণতা আরও কয়েক দিন বজায় থাকতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হলিউডে প্রিয়াঙ্কা-অরল্যান্ডো ব্লুমের নতুন থ্রিলার ‘রিসেট’

দেশজুড়ে আরও ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

আপডেট সময় : ০৯:৩১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬