ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের বৈঠককে ‘ব্যক্তির’ বাসায় বৈঠক বললেন পররাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় তিনজন রাষ্ট্রদূতের বৈঠককে ‘ব্যক্তির’ বাসায় বৈঠক হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, “তারা তো একজন ব্যক্তির বাসায় গিয়েছেন। তিনি যদি অপরাধী হতেন তাহলে তাকে নিশ্চয়ই হেফাজতে রাখা হতো। এমন তো হয়নি। আর রাষ্ট্রদূতরা কিন্তু যে কারও বাসায় যেতে পারেন। সেখানে তারা কী নিয়ে আলাপ করেছেন সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। রাষ্ট্রদূতরা গেছেন—এটা নিয়ে আসলে আমাদের বলার কিছু নেই।”

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে এবং সেখানে বাংলাদেশের মুখোমুখি ফিলিস্তিন হবে না। বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের মন্তব্য ‘নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসবে তাদের সঙ্গে ভারত কাজ করবে’ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই বক্তব্যকে আমি তাদের বিষয় হিসেবে দেখি না। এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফে অপহরণের শিকার দুই যুবক উদ্ধার, শিকল ছিঁড়ে পাহাড় থেকে পলায়ন

সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের বৈঠককে ‘ব্যক্তির’ বাসায় বৈঠক বললেন পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৫:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫