ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলা: খুলনায় বিএমএ সভাপতি ও আ.লীগ নেতা কারাগারে

অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় খুলনার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা সভাপতি ডা. শেখ বাহারুল আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে খুলনা মহানগর ম্যাজিস্ট্রেট সোনাডাঙ্গা আমলী আদালতের বিচারক মো. ফরিদুজ্জামান শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। শুনানির সময় ডা. বাহার আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, মেসার্স লুবনা জাহান বাদী হয়ে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় এই মামলাটি দায়ের করেন। এর আগে গত ৯ এপ্রিল ডা. বাহারকে আপস-মীমাংসার শর্তে জামিন দিয়েছিলেন আদালত। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি কোনো ধরনের মীমাংসায় বসেননি এবং আদালতের দেওয়া শর্ত ভঙ্গ করেছেন। বুধবার শুনানিকালে পুনরায় আপসের কথা বলা হলে বিচারক বিষয়টিকে আদালত অবমাননা হিসেবে গণ্য করেন এবং তার জামিন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ডা. বাহার বিভিন্ন সময়ে আর্থিক লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন এবং ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন। বাদীপক্ষের দাবি, ডা. বাহারের বিরুদ্ধে প্রতারণা, আর্থিক অনিয়ম ও পারিবারিক বিরোধ সংক্রান্ত আরও প্রায় এক ডজন মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের পতাকায় কালেমা: প্রোটোকল ভেঙে ফিফার সম্মান প্রদর্শন

প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলা: খুলনায় বিএমএ সভাপতি ও আ.লীগ নেতা কারাগারে

আপডেট সময় : ০৪:৪৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬