ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রামগড়ে অবৈধ বালুমহাল অভিযানে ইউএনও-ওসির ওপর হামলা, ১৫ জন আহত

খাগড়াছড়ি জেলার রামগড়ের বলিপাড়া এলাকায় অবৈধ বালুমহাল উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার ও পুলিশ ১০ রাউন্ড শর্টগানের রাবার বুলেট ছুড়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, বলিপাড়া এলাকায় কৃষিজমিতে বিশাল গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। এ সময় একশ থেকে দেড়শ বালু উত্তোলনকারী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ইউএনও, ওসি, আনসার সদস্যসহ মোট ১৫ জন আহত হয়েছেন।

আহত রামগড় থানার ওসি নাজির আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ ও আনসার সদস্যরা শর্টগানের ১০ রাউন্ড রাবার বুলেট ছুড়তে বাধ্য হন।

হামলায় আহত নুর হোসেন, সুমন ত্রিপুরা, আজাদ এবং মাথায় গুলিতে আহত আবুল হাসান অভিযোগ করেন যে, অভিযানকালে কৃষি সেচের তিনটি শ্যালো মেশিন ভাঙচুর ও নষ্ট করে দেওয়ায় তারা প্রতিবাদ করতে গেলে ম্যাজিস্ট্রেট গুলি ছোড়ার নির্দেশ দেন। তবে, প্রশাসন সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ব্যবহার করা হয়েছে।

এই ঘটনার পর গ্রামবাসী জীবন বাঁচাতে ইটপাটকেল নিক্ষেপ করে প্রতিবাদ জানায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের পতাকায় কালেমা: প্রোটোকল ভেঙে ফিফার সম্মান প্রদর্শন

রামগড়ে অবৈধ বালুমহাল অভিযানে ইউএনও-ওসির ওপর হামলা, ১৫ জন আহত

আপডেট সময় : ০১:৪৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬