ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

এপ্রিল মাসে ৫২৭ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫১০, আহত ১২৬৮

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিল মাসে সারা দেশে ৫২৭টি সড়ক দুর্ঘটনায় ৫১০ জন মানুষ নিহত এবং ১২৬৮ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এছাড়াও, নৌ-পথে ৫টি দুর্ঘটনায় ৪ জন প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে, সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৫৮৬টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং ১২৭৯ জন আহত হয়েছেন।

বুধবার (১৩ মে) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানান। সংগঠনটির দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যম পর্যবেক্ষণ করে এই তথ্য সংগ্রহ করেছে এবং প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছে, কারণ অনেক ঘটনাই সংবাদপত্রে স্থান পায় না।

পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে, যেখানে ১৩৫টি দুর্ঘটনায় ১৩৭ জন নিহত ও ২৬৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম ১৭টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চালক, পথচারী, পরিবহন শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, নারী, শিশু, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন। প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার উল্লেখযোগ্য কারণ হিসেবে জাতীয় মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার অবাধ চলাচল, রোড সাইন বা সড়কবাতির অভাব, রেলক্রসিংয়ে হঠাৎ বাস উঠে আসা, রোড ডিভাইডারের অনুপস্থিতি এবং অন্ধবাঁকে গাছের কারণে দৃষ্টিসীমা বাধাপ্রাপ্ত হওয়াকে চিহ্নিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ: আবেদন ২৬ জুলাই পর্যন্ত

এপ্রিল মাসে ৫২৭ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫১০, আহত ১২৬৮

আপডেট সময় : ০১:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬