ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

সুন্দরবন সংলগ্ন শ্যামনগরে হার্ডওয়্যার দোকান থেকে অজগর উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজারে একটি হার্ডওয়্যারের দোকান থেকে বিশাল আকারের একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের সহযোগিতায় বনবিভাগ ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা অজগরটি উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নীলডুমুর বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন প্রতিদিনের মতো সকালে দোকান খুলতে গিয়ে ভেতরে একটি বড় আকারের অজগর দেখতে পান। এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে বাজারে মানুষের ভিড় জমে যায়। পরে বনবিভাগকে খবর দেওয়া হলে বনকর্মী ও সিপিজি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন।

বুড়িগোয়ালিনী বন স্টেশনের কর্মকর্তা ইরফান উদ্দিন নিশ্চিত করেছেন, উদ্ধার করা অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে এটিকে সুন্দরবনের নিরাপদ ও উপযোগী আবাসস্থলে অবমুক্ত করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়ানগরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে সবুজায়নের বার্তা

সুন্দরবন সংলগ্ন শ্যামনগরে হার্ডওয়্যার দোকান থেকে অজগর উদ্ধার

আপডেট সময় : ০২:১৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬