ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমারের পানি বিপৎসীমার ২৩ সেমি ওপরে, বন্যার শঙ্কা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দুধকুমার নদের পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নদটির পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা স্থানীয়দের মধ্যে বন্যা ও ভাঙন আতঙ্ক সৃষ্টি করেছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সোমবার সকাল ৯টা ও দুপুর ১২টায় দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৮৩ সেন্টিমিটার, যা রবিবার রাত ৯টায় ছিল ২৯ দশমিক ৫৮ সেন্টিমিটার। নদটির বিপৎসীমা ২৯ দশমিক ৬০ সেন্টিমিটার। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে এবং লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে জেলার নদনদীর পানি আরও বাড়তে পারে, যার ফলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় ইউপি চেয়ারম্যানদের সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে, মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হচ্ছে। বন্যা আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য নৌকা, শুকনো খাবার ও মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়ানগরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে সবুজায়নের বার্তা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমারের পানি বিপৎসীমার ২৩ সেমি ওপরে, বন্যার শঙ্কা

আপডেট সময় : ০২:২০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬