ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

আগামী ১৫-১৬ অক্টোবরের মধ্যে দলগুলোকে জুলাই সনদে সই করাতে চায় ঐকমত্য কমিশন

আগামী ১৫-১৬ অক্টোবরের মধ্যে কমিশন আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদে সই করাতে চায় বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এই কথা জানান।

আলী রীয়াজ বলেন, আজকের এই আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা নির্ধারিত হবে। এ সময় গণভোট বাস্তবায়নের জন্য দলগুলোকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নোট অব ডিসেন্টগুলো বিবেচনায় নিতে হবে। এছাড়াও, গণভোটের ক্ষেত্রে অগ্রসর হওয়ার জন্য অন্যান্য বিষয়গুলোও বিবেচনায় নেওয়ার কথা বলেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন যে, আগামী ১০ অক্টোবরের মধ্যে কমিশন সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ দিতে চায়। এই লক্ষ্যেই তিনি দু’একদিনের মধ্যেই আলোচনার ইতি টানার প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

বরিশালে অবৈধ দখল উচ্ছেদ: যানজট ও ভোগান্তি কমাতে সিটি কর্পোরেশনের অভিযান

আগামী ১৫-১৬ অক্টোবরের মধ্যে দলগুলোকে জুলাই সনদে সই করাতে চায় ঐকমত্য কমিশন

আপডেট সময় : ০৫:৪১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫