সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী মন্তব্য করেছেন যে, অপতথ্য সংক্রমণের এই যুগে বস্তুনিষ্ঠতা বজায় রেখে কীভাবে সবার কাছে পৌঁছানো যায়, তার একটি উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে বাংলা ট্রিবিউন। তিনি আশা প্রকাশ করেছেন, প্রতিষ্ঠানটি এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
বাংলা ট্রিবিউনের এক যুগপূর্তি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বাণীতে রাশেদা কে চৌধুরী বলেন, অনলাইন পত্রিকাটি ত্রয়োদশ বছরে পদার্পণ করায় তিনি আনন্দিত। এই শুভলগ্নে তিনি গণমাধ্যমটির কর্তৃপক্ষ, পাঠক, সাংবাদিক এবং শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান বিশ্বে দ্রুততম সময়ে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রচারে অনলাইন সংবাদপত্রগুলো বিশেষ গুরুত্ব বহন করে। প্রতিষ্ঠালগ্ন থেকে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাংলা ট্রিবিউনের ভূমিকা প্রশংসনীয়। অবাধ তথ্যপ্রবাহের যুগে জরুরি সংবাদ দ্রুত ও সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বাংলা ট্রিবিউনের প্রচেষ্টা বিশেষভাবে উল্লেখযোগ্য।
রাশেদা কে চৌধুরী পত্রিকাটির আগামীর পথচলা সহজ ও দায়িত্বশীল হোক বলে কামনা করেন। উল্লেখ্য, ২০১৪ সালের ১৩ মে বাংলা ট্রিবিউনের যাত্রা শুরু হয়। এক যুগের পথচলায় প্রতিষ্ঠানটি দায়বদ্ধতা ও দায়িত্বশীলতার প্রমাণ রেখে পাঠকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্টজনেরা বাংলা ট্রিবিউনকে শুভেচ্ছা জানিয়েছেন।
রিপোর্টারের নাম 

























