বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন এবং ডিজিটাল রূপান্তর উন্নয়ন ও প্রতিযোগিতার নতুন মানদণ্ড তৈরি করেছে। এই প্রযুক্তিনির্ভর পরিবর্তন শুধু শিল্প ও ব্যবসায় নয়, বরং শিক্ষা, গবেষণা, স্বাস্থ্য, প্রশাসন এবং নীতিনির্ধারণের ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলছে। ফলে উচ্চশিক্ষা এখন কেবল ডিগ্রি অর্জনের মাধ্যম নয়, এটি ভবিষ্যৎ দক্ষতা, উদ্ভাবন এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠেছে।
বাংলাদেশের জন্য এই বাস্তবতা একইসঙ্গে সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশ যখন এআই-নির্ভর শিক্ষা ও গবেষণায় দ্রুত অগ্রসর হচ্ছে, তখন বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকেও সময়োপযোগী ও প্রযুক্তিসম্পন্ন রূপান্তরের পথে এগোতে হবে। অন্যথায় বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে।
সহজভাবে বলতে গেলে, মানুষের মতো চিন্তা করা, শেখা, বিশ্লেষণ করা এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা কম্পিউটারকে শেখানোর নামই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমানে এআই এমন এক প্রযুক্তি, যা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে চিকিৎসাবিজ্ঞান, গবেষণা, ব্যবসা ব্যবস্থাপনা এবং শিক্ষা; প্রায় প্রতিটি ক্ষেত্রেই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, কনটেন্ট তৈরি, গবেষণা সহায়তা কিংবা প্রশাসনিক কাজ; সব ক্ষেত্রেই এআই সময় ও শ্রম কমিয়ে দক্ষতা বাড়াচ্ছে।
তবে এআইকে শুধু ‘মানুষের বিকল্প’ হিসেবে দেখলে ভুল হবে। বাস্তবতা হলো, এআই মানুষকে পুরোপুরি প্রতিস্থাপন করবে না; বরং যারা প্রযুক্তি ও দক্ষতার পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারবে না, তারাই পিছিয়ে পড়বে। ভবিষ্যতের কর্মক্ষেত্রে এআই, ডাটা অ্যানালিটিকস, সাইবার সিকিউরিটি, প্রযুক্তিগত সাক্ষরতা, সৃজনশীল চিন্তা এবং সমস্যা সমাধানের দক্ষতার গুরুত্ব আরও বাড়বে। এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়ছে উচ্চশিক্ষা খাতে, যেখানে এআই-অ্যাসিস্টেড লার্নিং, স্মার্ট ক্লাসরুম এবং ভার্চুয়াল ল্যাবের ব্যবহার বাড়ছে।
রিপোর্টারের নাম 
























