বাংলাদেশ বন অধিদফতর জনবল নিয়োগের একটি বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতভুক্ত ‘ফরেস্টার’ পদে মোট ৩৮২ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফরেস্টার পদে নির্বাচিতদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫) বেতন প্রদান করা হবে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ড থেকে ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি থাকতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষের উচ্চতা ন্যূনতম ১৬৩ সেন্টিমিটার এবং বুকের মাপ ৭৬ সেন্টিমিটার হতে হবে।
আগ্রহী প্রার্থীদের বন অধিদফতরের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদনপত্র ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। পূরণকৃত আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭-এর দ্বিতীয় তলায় (লেভেল-১) নির্ধারিত বাক্সে জমা দিতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
রিপোর্টারের নাম 

























