ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

অনলাইন জুয়ার এজেন্ট মাসুদ রানা গোয়েন্দা পুলিশের জালে

মেহেরপুরে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে মাসুদ রানা নামে এক এজেন্টকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে মুজিবনগরের কোমরপুর বাজার থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া মাসুদ রানা মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে এবং তিনি কোমরপুর বাজারের ‘রোজ ফ্যাশন’ নামক একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি অনলাইন জুয়া পরিচালনা এবং অবৈধ ই-ট্রানজেকশনের অভিযোগে মুজিবনগর থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২০(২)/২৪(২)/২৭(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছিল। এই মামলায় প্রথমে ১৬ জনের নাম উল্লেখ করা হলেও পরবর্তী তদন্তে আরও কয়েকজনের সম্পৃক্ততা পাওয়া যায়। মামলার ১১ নম্বর এজাহারভুক্ত আসামি মাসুদ রানা গ্রেফতার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তবে গোপনে মাঝে মাঝে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসতেন বলে গোয়েন্দা পুলিশ তথ্য পায়।

সোমবার (১১ মে) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কোমরপুর বাজারে অভিযান চালায়। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোরশেদ চৌধুরীর নেতৃত্বে ‘রোজ ফ্যাশন’ ঘেরাও করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে মাসুদ রানাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

এর আগে একই মামলায় অনলাইন ক্যাসিনো এজেন্ট মুকুল ইসলামকে (৩৩) গ্রেফতার করেছিল ডিবি পুলিশ। আদালতে দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে আরও ১৫ জনকে মামলার এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এ পর্যন্ত দুই জনকে গ্রেফতার করা হলেও একজন জামিনে মুক্ত হয়েছেন। অধিকাংশ আসামি এখনও পলাতক রয়েছেন।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী বলেন, প্রাথমিকভাবে সাইবার সুরক্ষা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্টে অনলাইন ক্যাসিনো পরিচালনা বা জুয়া সংক্রান্ত আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে নতুন মামলা করা হবে। তিনি আরও জানান, মঙ্গলবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে মিরাজকে রেখেই বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা

অনলাইন জুয়ার এজেন্ট মাসুদ রানা গোয়েন্দা পুলিশের জালে

আপডেট সময় : ১০:৩৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬