ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিতে ফের সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের, ‘প্রজেক্ট ফ্রিডম’ ফিরছে বড় পরিসরে

ইরানের অবরোধে আটকে পড়া জাহাজগুলোকে মুক্ত করতে হরমুজ প্রণালিতে পুনরায় সামরিক অভিযান শুরুর বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের একটি উদ্যোগ শুরু করার একদিন পরই তা বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার ট্রাম্প সেই উদ্যোগটি নতুন করে চালুর ইঙ্গিত দিয়েছেন, যা আরও বড় পরিসরে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প জানিয়েছেন, যদি তিনি ‘প্রজেক্ট ফ্রিডম’ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেন, তবে এটি কেবল একটি বড় সামরিক অভিযানের ‘অংশবিশেষ’ হবে। এর অর্থ, এবারের অভিযানটি আগের চেয়ে আরও ব্যাপক আকারে হওয়ার সম্ভাবনা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসলে ইরানি শাসনব্যবস্থা নতি স্বীকার করবে। যদিও তেহরানের পক্ষ থেকে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তবুও ট্রাম্প বারবার এই ভবিষ্যদ্বাণী করে চলেছেন। ইরানের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যতক্ষণ না তারা একটি চুক্তিতে আসছে, ততক্ষণ তিনি তাদের সঙ্গে এভাবেই চাপ প্রয়োগ করে যাবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য: মডেল পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি

হরমুজ প্রণালিতে ফের সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের, ‘প্রজেক্ট ফ্রিডম’ ফিরছে বড় পরিসরে

আপডেট সময় : ১১:১৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬