ক্রীড়াপ্রেমীদের জন্য আজ ৫ জুলাই ২০২৬, রবিবার টেলিভিশন পর্দায় থাকছে ফুটবল ও ক্রিকেটের জমজমাট সূচি। বিশেষ করে ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে আজ মাঠে নামছে সাবেক চ্যাম্পিয়ন ব্রাজিল। রাত ২টায় নরওয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। ম্যাচটি বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।
ক্রিকেট মাঠেও আজ রয়েছে বড় আকর্ষণ। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। শিরোপা নির্ধারণী এই ম্যাচটি রাত ৮টা ৩০ মিনিটে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে সরাসরি দেখা যাবে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হবে রাত ৮টায়, যা ফ্যানকোড অ্যাপে উপভোগ করা যাবে।
টেনিস ভক্তদের জন্য রয়েছে উইম্বলডনের আমেজ। বিকাল ৪টা থেকে স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ চ্যানেলে সরাসরি দেখা যাবে রাউন্ড অব সিক্সটিনের রোমাঞ্চকর লড়াই। সব মিলিয়ে আজ দিনভর খেলার মাঠের উত্তেজনা থাকবে তুঙ্গে।
রিপোর্টারের নাম 





















