ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

নারী ফুটবলার ঋতুপর্ণার বাড়ি নির্মাণে দীর্ঘসূত্রতার অবসান ঘটাতে বিশেষ উদ্যোগ

দুই বারের সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার সরকারি বাড়ি নির্মাণে দীর্ঘসূত্রতার অবসান ঘটাতে বিশেষ উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বর্তমানে তুরস্কে সরকারি সফরে থাকলেও প্রতিমন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং রাঙামাটিতে একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন।

প্রতিমন্ত্রীর নির্দেশে পাঠানো প্রতিনিধি দল রাঙামাটিতে ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তারা দীর্ঘ কয়েক বছরেও কেন বাড়ি নির্মাণের কাজ শুরু হয়নি, তার প্রকৃত কারণ জানার চেষ্টা করেন। প্রতিনিধি দলে ছিলেন প্রতিমন্ত্রীর প্রেস সচিব এস এম আশরাফ এবং জাতীয় ক্রীড়া পরিষদের একজন কর্মকর্তা। তারা স্থানীয় প্রশাসনের সঙ্গেও এ নিয়ে বৈঠক করেন।

এস এম আশরাফের বরাত দিয়ে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফি জানিয়েছেন, ‘জেলা প্রশাসন বাড়িটি তৈরি করে দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখলেও জমি বন্দোবস্ত সংক্রান্ত কিছু জটিলতার কারণে পুরো প্রক্রিয়াটি থমকে আছে।’ জানা গেছে, ২০২৫ সালের মার্চ মাসে ঋতুপর্ণা চাকমাকে ১২ শতক খাসজমি বরাদ্দ দেওয়া হয়েছিল এবং তিনি নিজেও সেই জমি পরিদর্শন করেছিলেন। তবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় তিনি এখনও জমির দখল বুঝে পাননি।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি জানিয়েছে, রাঙামাটি সফরের মাধ্যমে প্রাপ্ত সমস্ত তথ্য ও প্রতিবন্ধকতার বিস্তারিত প্রতিবেদন দ্রুততম সময়ের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। প্রতিমন্ত্রী এই প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে দেশের এই কৃতি ফুটবলার দ্রুত তার প্রতিশ্রুত সরকারি বাড়ি বুঝে পান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্তুগালের খেলায় নেই ছন্দ, দলের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন রিকার্ডো কারেজমা

নারী ফুটবলার ঋতুপর্ণার বাড়ি নির্মাণে দীর্ঘসূত্রতার অবসান ঘটাতে বিশেষ উদ্যোগ

আপডেট সময় : ০৮:০১:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬