ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

অব্যবহৃত ৬টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

দেশের ৬টি বিভাগীয় শহরে নির্মিত আধুনিক শিশু হাসপাতালগুলো দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ৩২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালগুলো দ্রুত সচল করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি। সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন।

বৈঠকে প্রধানমন্ত্রী রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় নির্মিত হাসপাতাল ভবনগুলো দ্রুত পরিদর্শন করে সেবা কার্যক্রম শুরু করার নির্দেশ দেন। আগামী ২ জুনের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালু এবং রাজধানীর সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম দ্রুততর করার তাগিদ দেন তিনি।

একই সভায় নীলফামারীতে প্রস্তাবিত ১০০০ শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের কাজ দ্রুত এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীনা দূতাবাসকে সম্পৃক্ত করার নির্দেশ দেওয়া হয়। স্বাস্থ্য সচিব জানান, উত্তরাঞ্চলে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই হাসপাতালটি একটি আঞ্চলিক রেফারেল কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান ইস্যুতে শীতল সম্পর্ক কাটিয়ে তুরস্কের সঙ্গে ভারতের নতুন অধ্যায়

অব্যবহৃত ৬টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬